০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ২৮ টাইম ভিউ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা শহরের পাচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এসময় একটি ইজিবাইক ও বাইসাইকেলও পড়ে গেছে।

এতে ট্রাকের চালক ও হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এতে ভোগান্তিতে পড়েন জেলাবাসী। তবে, পরে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালুভর্তি ট্রাকটি জেলা শহরের পাচুড়িয়া ব্রিজ দিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। এসময় বেইলি ব্রিজটি ভেঙে  ট্রাক, বাইসাইকেল ও ইজিবাইক নিয়ে খালে পড়ে যায়।

এতে দুই চালকসহ তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সড়ক বিভাগ কাজ শুরু করেছে। ভেঙে পড়া বেইলি ব্রিজটি আবার ওই স্থানে স্থাপন করা হবে। এতে সর্বোচ্চ দুই থেকে তিনদিন লাগতে পারে। 

ডাইভারশন সড়ক নির্মাণ না করে শহরের মধ্যে ব্রিজ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, জায়গা না থাকায় টেন্ডারে ডাইভারশন সড়ক অপশন রাখা হয়নি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে

আপডেট সময়: ০২:৫৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬