সাত দিন স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস, বাড়বে বন্যাপ্রবণ নদ-নদীর পানি
- আপডেট সময়: ০২:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৪৬ টাইম ভিউ
আগামী সাত দিন স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যাপ্রবণ নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে।
রোববার (১৪ জুন) সাত দিনের পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী ২১ জুন পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে সামগ্রিকভাবে ভারি বৃষ্টিপাতসহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে।এর ফলে বর্ণিত সময়ে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি সমতল আগামী সাত দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তরাঞ্চলীয় রংপুর, উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীগুলোর পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে।ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের পরিপ্রেক্ষিতে ২১ জুন অথবা কাছাকাছি সময়ে বাংলাদেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় প্রদেশে সামগ্রিকভাবে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।আগামী সাত দিনে বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে সামগ্রিকভাবে ভারি বৃষ্টিপাতসহ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এসময়ে স্থানভেদে সর্বোচ্চ সর্বমোট ৩৫০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
সুরমা-কুশিয়ারা অববাহিকা
গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী সাত দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। এ সময়ে নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
উত্তরাঞ্চলের নদী অববাহিকা
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। নদীগুলোর পানি সমতল আগামী সাত দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাগে বৃদ্ধি পেতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলীয় নদী অববাহিকা
গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, কংস, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ভুগাই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। নদীগুলোর পানি সমতল আগামী সাত দিন সময়বিশেষে দ্রুত বৃদ্ধিসহ সামগ্রিকভাগে বৃদ্ধি পেতে পারে।












