১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রিপোর্টারের নাম
- আপডেট সময়: ০২:৫৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৩৩ টাইম ভিউ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে আকাশ (১৯) নামে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৫ এর সদস্যরা।
শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে র্যাব-৫ এর একটি দল দুর্গাপুরের ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার আকাশ একই উপজেলার বাসিন্দা।
রোববার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার আকাশের বিরুদ্ধে দুর্গাপুর থানায় ধর্ষণের একটি মামলা আছে। ওই মামলায় তিনি প্রধান আসামি।তবে গ্রেপ্তার এড়াতে তিনি পলাতক ছিলেন। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ:












