১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে সব সমস্যা সমাধানে কাজ করছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০১:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৭১ টাইম ভিউ

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষা খাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে।

রোববার (১৪ জুন) ঢাকার স্থানীয় একটি হোটেলে ইউনিসেফ ও ইউনেস্কো আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। এছাড়া প্রাথমিকের সব শিক্ষার্থীকে শিগগিরই মিড-ডে মিল প্রদান করা হবে।

এহছানুল হক মিলন বলেন, আমরা চাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা মূল্যবোধ নিয়ে গড়ে উঠুক। এজন্য প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কাজে লাগিয়ে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষা খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাইকমিশনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের মিনিস্টার কাউন্সিলর মাইকেল ক্রেজা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে সব সমস্যা সমাধানে কাজ করছে

আপডেট সময়: ০১:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬