১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন ‘কাবুল হ্যায়’ খ্যাত অভিনেত্রী সুরভী

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০১:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৩৪ টাইম ভিউ

সুরভী জ্যোতি

মা হলেন ‘কাবুল হ্যায়’ খ্যাত অভিনেত্রী সুরভী জ্যোতি। রোববার (১৪ জুন) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে খুশির খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

একটি ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন সুরভী জ্যোতি। শনিবার (১৩ জুন) কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন সুরভী এবং তার স্বামী সুমিত সুরি।

সুরভী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে লেখেন, একটি মেয়ে হয়েছে। ছবিতে মেয়ের জন্মের তারিখ উল্লেখ করেছেন তিনি।ক্যাপশনে লিখেছেন, ও, আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ।

অভিনেত্রী এই পোস্টে কমেন্ট করে হিনা খান লেখেছেন, ‘মাশাল্লাহ’।আরজিত তানেজা লেখেন, ‘অভিনন্দন বন্ধুরা’। এছাড়াও অভিনেত্রীর ভক্তরাও নতুন মাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন।

এর আগে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সুরভী ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। এছাড়াও হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এই খুশির খবরটি পরিবারকে জানানোর পর সকলে নতুন ছোট্ট অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে।

ভারতীয় টিভি ধারাবাহিকের জনপ্রিয় জুটি সুরভি জ্যোতি ও সুমিত সুরি। একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান তারা। কয়েক বছর প্রেম করার পর ২০২২ সালে বাগদান সাড়েন। ২০২৪ সালের ২৭ অক্টোবর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। 

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

মা হলেন ‘কাবুল হ্যায়’ খ্যাত অভিনেত্রী সুরভী

আপডেট সময়: ০১:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬