১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কী রোগে ভুগছেন সোনু নিগম?

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১১:৪১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৭০ টাইম ভিউ

ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। গলার চারপাশে তীব্র ব্যথা ও জ্বালাপোড়ার মতো অনুভূতিতে ভুগছিলেন তিনি।চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তার সমস্যাকে ‘পিঞ্চড নার্ভ’ হিসেবে চিহ্নিত করেন।

অসুস্থতার মধ্যেও অস্ত্রোপচার কক্ষে মোহাম্মদ রফির গান গাইতে দেখা গেছে সোনু নিগমকে।সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।

সোনু জানিয়েছেন, গলার চারপাশে এমন ব্যথা হতো, যেন স্নায়ুতে কেউ ধারালো কিছু দিয়ে চিমটি কাটছে।তবে তার ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ‘পিঞ্চড নার্ভ’ কোনো নির্দিষ্ট রোগের নাম নয়।স্নায়ুর ওপর কোনো কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে এমন সমস্যা দেখা দিতে পারে। স্নায়ুর আশপাশের হাড়, পেশি বা কোষে চাপ ও প্রদাহ তৈরি হলে আক্রান্ত স্থানে ব্যথা, জ্বালাপোড়া কিংবা খিঁচুনির মতো অনুভূতি হতে পারে।

মেরুদণ্ডের কাছাকাছি স্নায়ুর ওপর চাপ বা প্রদাহ তৈরি হলে তাকে ‘রেডিকিউলোপ্যাথি’ বলা হয়। আর ঘাড়ের স্নায়ুতে এমন সমস্যা হলে সেটি ‘সার্ভাইক্যাল রেডিকিউলোপ্যাথি’ হিসেবে পরিচিত।

সোনুর ক্ষেত্রে এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে সমস্যাটি শনাক্ত করেন চিকিৎসকেরা। তিনি জানান, গলার চারপাশের এই প্রদাহের কারণে তাকে বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পাশাপাশি যন্ত্রণাদায়ক ফিজিওথেরাপির মধ্য দিয়েও যেতে হয়েছে।

অসুস্থতার সময়টিতে চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিজের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন এই সংগীতশিল্পী। তবে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

কী রোগে ভুগছেন সোনু নিগম?

আপডেট সময়: ১১:৪১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬