১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল লাইলী বাউলকে ৩ লাখ টাকা দিলেন সংস্কৃতি মন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০১:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৩২ টাইম ভিউ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমধুর কণ্ঠের জাদুতে ভাইরাল হওয়া গুণী শিল্পী ‘লাইলী বাউল’ এর শিল্পসাধনার স্বীকৃতি ও তাঁর কল্যাণে হাত বাড়িয়ে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার (১৭ জুন) সংস্কৃতি মন্ত্রী অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি নিজ হাতে লাইলী বাউলের হাতে ৩ লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক বিতরণ শেষে মন্ত্রী তাঁর নিজ দপ্তরে লাইলী বাউলের কণ্ঠে সরাসরি লোকগান ও বাউল গান উপভোগ করেন। মাটির সুর ও চমৎকার গায়কীতে মুখরিত হয়ে ওঠে মন্ত্রীর অফিস কক্ষ।

গুণী এই শিল্পীর প্রতিভার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিভাগুলো এমনই হয়, শত বাধা উপেক্ষা করেও তারা প্রকাশিত হয়, যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম।

তিনি আরও বলেন, আমাদের লোকজ সংস্কৃতি ও বাউল গান এদেশের প্রাণ।প্রান্তিক পর্যায়ের এমন সুপ্ত প্রতিভাদের মূল্যায়ন ও তাঁদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ভাইরাল লাইলী বাউলকে ৩ লাখ টাকা দিলেন সংস্কৃতি মন্ত্রী

আপডেট সময়: ০১:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬