সাতদিন উজ্জ্বল সূর্যকিরণ থাকবে গড়ে ৩.৫ থেকে ৫.৫ ঘণ্টা
- আপডেট সময়: ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৭২ টাইম ভিউ
আগামী সাতদিন দেশে উজ্জ্বল সূর্যকিরণ থাকবে গড়ে ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টা।
সোমবার (১০ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সাতদিন দৈনিক উজ্জ্বল সূর্যকিরণকাল গড়ে ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ মিলিমিটার হতে পারে।এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা ৩৩±২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৫ দশমিক ৫±২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এই সময়ে দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। দেশের দু’এক স্থানে ১১-২৫ শতাংশ, কিছু কিছু স্থানে ২৬-৫০ শতাংশ, অনেক স্থানে ৫১-৭৫ শতাংশ এবং অধিকাংশ স্থানে ৭৬-১০০ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।












