১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছরের ছোট ক্রিকেটাকে বিয়ে করলেন অভিনেত্রী চার্লি

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১১:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ৭৭ টাইম ভিউ

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী চার্লি চৌহান। ক্রিকেটার রামানদীপ সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।শুক্রবার (৭ আগস্ট) পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে পাঞ্জাবি রীতিতে গুরুদ্বারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। 

বর্তমানে রমনদীপের বয়স ২৯ বছর এবং চার্লির বয়স ৩৬।

দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন তারা। বিয়ের পর অভিনেত্রী জানান, তাদের পরিচয় ও সম্পর্কের বয়স প্রায় আট বছর

বিয়ের অনুষ্ঠানে রামানদীপকে দেখা যায় ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়িতে। অন্যদিকে চার্লি পরেছিলেন মেরুন রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা।

ভারী গয়নায় সেজে নববধূর সাজ সম্পূর্ণ করেন তিনি।

ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে চার্লি লেখেন, ‘আমাদের আট বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।’

বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রামানদীপের কয়েকজন ক্রিকেটার বন্ধু। তাদের মধ্যে ছিলেন অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার ও জসসিন্দর সিং। বিয়ের ছবি প্রকাশের পর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই। চার্লি চৌহান মূলত টেলিভিশন ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়াঁ’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া তাকে ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’, ‘প্যায়ার তুনে কিয়া কিয়া’ ও ‘নাচ বালিয়ে ৫’-এর মতো অনুষ্ঠানে দেখা গেছে।

এর আগে অভিনেতা ও নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে চার্লির সম্পর্ক ছিল। ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সুবাদে তারা টেলিভিশনের পরিচিত জুটি হয়ে উঠেছিলেন। পরে অবশ্য তাদের সম্পর্ক ভেঙে যায়।

অন্যদিকে রামানদীপ সিং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন তিনি। ক্রিকেটে তার যাত্রা শুরু হয় পাঞ্জাবের হয়ে ২০১৬-১৭ মৌসুমের আন্তঃরাজ্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

ট্যাগ:

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সাত বছরের ছোট ক্রিকেটাকে বিয়ে করলেন অভিনেত্রী চার্লি

আপডেট সময়: ১১:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬